রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৪.৩১ পিএম
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত এক যুবদল নেতা হত্যা মামলার আসামি শহিদুল ইসলাম ফিলিপসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শহিদুল ইসলাম ফিলিপস সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি শহরের মোক্তারপাড়া মহল্লার বাসিন্দা।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়া মহল্লা থেকে শহিদুল ইসলাম ফিলিপসকে আটক করা হয়।

তিনি ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার সন্দেহ ভাজন আসামি। রবিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com