মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ প্রার্থী ভিড়ে পড়ে গিয়ে ব্যথায় চিৎকার শিরীন শারমিনের আজ রাতে একটি সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা দ্য ডেইলি স্কাই ও বাংলাদেশ নিউজ এর প্রতিবেদনের ফল: অবশেষে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় বদলি হলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এসডিই মিলু বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে, ২০২৫ পর্যন্ত খেলাপি ঋণ প্রায় সাড়ে ৫ লাখ কোটি টাকা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পর্ণ সাইটে নিজের ছবি দেখে শরীর কেঁপে উঠেছিল

এসি তানজিলসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল

  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৪.০৫ পিএম


অনলাইন ডেস্ক॥



সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ, কনস্টেবল হোসেন ও আকরামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাগুলোর শুনানি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যার অভিযোগ রয়েছে তানজিল আহমেদের বিরুদ্ধে। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে, গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে কলেজছাত্র ইমাম হাসান তাইম নিহত হন। রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইম। তাইমের মা পারভিন আক্তার বাদী হয়ে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com