বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৩.০১ পিএম


সাতক্ষীরা প্রতিনিধি॥



সাতক্ষীরার শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা মো: আকবর আলীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী শহীদুজ্জামান শহীদ ও তার বাহিনীর বিরুদ্ধে। গত সোমবার(২০ জানুয়ারি) দুপুর ১ টায় ভেটখালী বাস স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।

গুরুতর আহত মো: আকবর আলী রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোরা ও কালিঞ্চি গ্রামে আকবর আলীর চিংড়ী ঘের থাকায় সেটির ওপর নজর পড়ে সন্ত্রাসী শহীদ ও তার বাহিনীর। বেশ কিছুদিন যাবত তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। না দিলে প্রাননাশের হুমকিও দিয়েছে তারা। আকবর আলী ঘেরে যাবার পথে ভেটখালী বাস স্ট্যান্ডে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১২-১৩টি মোটরসাইকেলে প্রায় ৩০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে আকবর আলী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়েন। এসময় সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল নিয়ে চম্পট দেয়।

এ ব্যাপারে আহত বিএনপি নেতা আকবর আলী বলেন, ‘আমার চিংড়ী মাছের ঘের থাকায় লোভের বশবর্তী হয়ে শহীদ লোকজনের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করে কিছুদিন আগে। আমি তা দিতে অপারগতা প্রকাশ করি। এরই জের ধরে তারা আমার ওপর হামলা চালিয়েছে’।

এ ঘটনায় শ্যামমগর থানায় এজাহার দেয়া হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা নথিভুক্ত করা হয়নি বলে জানিয়েছন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমায়ুন কবির। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com