বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

আদালত চত্বরে ২ সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা, অগ্নিসংযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৭.২৭ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



বরিশালে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে পিটিয়ে আহত ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক এন আমীন রাসেল ও মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে তারা আদালতে যান।

সেখানে একটি মামলার আসামিদের অবরুদ্ধ করে রাখা হয়েছে খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

তারা জানান, খবর সংগ্রহ করে যখন মোটরসাইকেল নিয়ে বের হয়ে আসছিলেন তখন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় ছাত্রদলের সোহেল রাঢ়ি ও তার দলবল। এ সময় তারা তাদের আওয়ামী লীগের ট্যাগ দেয়।

এক পর্যায়ে তাদের মোটরসাইকেলে আগুনে ধরিয়ে দেয়।

হামলার এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা বিচারের দাবিতে কোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে সরে দাঁড়ান তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com