শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

যমুনা নদীতে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮.৫৩ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিখোঁজের দুই দিন মিরাজুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চন্তপুর এলাকার যমুনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরাজুল ইসলাম চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।

নিখোঁজের ফুফাতো ভাই মামুন জানান, মিরাজুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রোববার বিকেলে যমুনা নদীতে গোসল করতে যায়। তবে সবার অগোচরে নদীর স্রোতে নিখোঁজ হন তিনি। পরে মাছ ধরার জাল ও নৌকা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। গতকাল সোমবার (৭ এপ্রিল) ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। আজ সকালে নিশ্চিন্তপুর এলাকায় তার মরদেহ ভাসতে দেখে জেলেরা পরিবারকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।

চৌহালী উপজেলার ইউএনও মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে ভাসমান অবস্থায় মিরাজুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (৬ এপ্রিল) বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ (ভূতের মোড়) এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মিরাজুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com