বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে কালোবাজারির সময় ফেয়ার প্রাইজের ২ টন চাল জব্দ

  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৯.০৬ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালোবাজারির সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ফেয়ার প্রাইজের দুই টনের বেশি চাল জব্দ করেছে খাদ্য বিভাগ। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার আরাম বাজার চৌবিলা এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ফেয়ার প্রাইজের চালগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

এ সময় স্থানীয়রা টের পেয়ে চাল বোঝাই একটি মিনি ট্রাক আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে গোডাউনে রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৫০ কেজির ৪১টি বস্তায় থাকা দুই টন ৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। ইউএনও’র সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com