বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে ‎“গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক নাকি জুয়াড়ী? সিরাজগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ জুয়ার আড্ডায় পরিণত হওয়ার অভিযোগ পুলিশও জানে না মহাসড়কে এগুলো বৈধ না অবৈধ? সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

‘রশি ছিড়ে’ ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৯.৩৪ পিএম
প্রতীকী ছবি


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্যামলীপাড়া এলাকায় নির্মাণাধীন উল্লাপাড়া প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, সাততলা ভবনে নির্মাণ কাজ করার সময় দুই শ্রমিক রশি ছিড়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নামের এক শ্রমিকের মৃত্যু হয়। আহত খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

পরিদর্শক নিয়ামুল হক আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com