বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে ধানক্ষেতের পাশে মিলল পিকআপ চালকের গলাকাটা মরদেহ

  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮.৩৯ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের তাড়াশে ধানক্ষেতের পাশ থেকে পিকআপ চালক রাশিদুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাশিদুল ইসলাম তাড়াশ পৌর সদরের ওয়াপদা বাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যানের চালক।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, শুক্রবার বিকেলে বাড়ি বের হয়ে পিকআপ চালক রাশিদুল আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি সড়কের পাশের ধানক্ষেতে রাশিদুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময়ে দুষ্কৃতিকারীরা তাকে জবাই করে হত্যা করে ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের মা আকলিমা খাতুন ও স্থানীয়রা  জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল। আজ তার লাশ পাওয়া গেল। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছু বলতে পারছেন না কেউ। আমি সন্তান হত্যার বিচার চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com