বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

হাটিকুমরুলে কোচ চাপায় অটোরিক্সার যাত্রী নিহত

  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮.৩৩ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে যাত্রীবাহী কোচ চাপায় অটোরিক্সার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অটোরিক্সা চালক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেল এই দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ও প্রতক্ষদর্শীরা জানান, হাটিকুমরুল বাজার থেকে একটি অটোরিক্সা এলাকায় পৌছলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আহাদ পরিবহনের কোচ চাপা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত অটোরিক্সা যাত্রী (৩৫) এর মৃত্যু হয়। তখন গুরুতর আহত হয় অটোরিক্সা চালক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com