বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৯.২৬ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফুটানি মার্কেট-সুইজগেইট এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।

এতে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাঃ সেলিম রেজা, বিএনপির স্থানীয় ওয়ার্ড সভাপতি জেলহজ, এনায়েতপুর হাট সমিতির সহ-সভাপতি মুক্তার হাসান, ব্যবসায়ী আলম হোসেন, আই সিএল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, প্রভাষক জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি জুলফিকার আলী ও ব্যবসায়ী আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুলা সোলাকুড়া থেকে এনায়েতপুর হাই স্কুল পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ দেড় যুগেও সংস্কার হয়নি। যে কারণে এ অঞ্চলের শিক্ষার্থী-ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষ এবং পথচারীদের কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ হযে গেছে পণ্য ও যাত্রীবাহী যানচরাচল। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com