মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

অনুষ্ঠানের কথা বলে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫, ৯.০৯ পিএম
প্রতীকী ছবি


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের তাড়াশে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে এক শিল্পীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীর হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ভুক্তভোগী তিনজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে বৃহস্পতিবার   শেরপুরের সদর এলাকা থেকে ভুক্তভোগী শিল্পীকে তাড়াশে নিয়ে আসে অভিযুক্তরা। পরে উপজেলার রানীর হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাকে ধর্ষণ করে শেরপুরের বাসিন্দা মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ ৪ থেকে ৫ জন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার রফিকুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com