বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫, ৯.১৫ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) সকালে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার রাকিবুল হাসান লিখন উপজেলার কুন্দইল গ্রামের শাহলম সরদার বড় ছেলে।

ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা জানান, গত (৩০ এপ্রিল) বিদ্যালয় চলাকালীন সময় টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লিখন বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে রাকিবুল হাসান লিখন। এ সময় মেয়ের চিৎকার শুনে আমার মেয়ের বান্ধবী মিম ও মেহজাবিন ঘটনাস্থলে ছুটে যান। তাকে দেখে রাকিবুল হাসান লিখন পালিয়ে যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com