সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সাবেক এমপি আজিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫, ৯.০৫ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে আব্দুল আজিজকে সিরাজগঞ্জের তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বলেন, গত ৪ আগস্ট তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আব্দুল আজিজের নেতৃত্বে হামলা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা অস্ত্রের মহড়া দেন, মারধর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটনান। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। এই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য কোথা থেকে এল এ বিষয়ে সাবেক এমপি আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জর করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হন ছাত্ররা। এ সময় সংসদ সদস্য আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের ওপর হামলা চালান। হামলায় সমন্বয় সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন।

এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে তাড়াশ থানায় মামলা করেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।

গত ৮ এপ্রিল রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। তিনি কারাগারের বাইরে এলে বিক্ষুব্ধ ছাত্ররা তাঁকে মারধর করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন। পরে তাঁকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠায় পুলিশ।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com