বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫.১৯ পিএম


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় এবং পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত পুরাতন শহীদ মিনার এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সকাল ৬টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা করা হয়। পরে সকাল ৮টায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সকাল ১১টা ৫০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে স্থাপিত শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ১১টা ৫৫ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‍্যালি বের হয়, যা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে শহরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত পুরাতন শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ রাষ্ট্রপতির প্রতি সম্মান জানান।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ভিপি শামীম, যুগ্ন সম্পাদক নূর কাইয়ূম সবুজ ও মিলন ইসলাম খান, শহর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি ও সাধারণ সম্পাদক এলামা বেগম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক দলের সভাপতি বিশা শেখ, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, এবং জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালসহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com