বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত তিন

  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯.২৮ পিএম


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। উল্লাপাড়ার ঘটনায় নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৫)। অন্যদিকে, তাড়াশ উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তাড়াশের ক্ষুদ্র মাধাইনগর গ্রামের বাসিন্দা ঈমান আলী (৫০)।

রোববার (১৫ জুন) ভোরে ও সকালে এ দুর্ঘটনাগুলো ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি আমবোঝাই ট্রাক নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি বাজার এলাকায় পৌঁছালে এর সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে চালকের সহকারীর ভাগ্নে মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হন, যাকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। নিহতের মরদেহ ও ট্রাকটি থানায় রাখা হয়েছে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, রোববার ভোরে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে ঈমান আলী দুই যাত্রী নিয়ে আমসারা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় যাত্রী সিফাত (২১) ও শামীম সরকার (২৯) কে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com