বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

চলনবিলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯.৪০ পিএম


স্টাফ রিপোর্টার॥



সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টি ও আগাম বন্যায় চলনবিলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে চাঁপা পড়েছে। বিলের মধ্যে পানি জমে থাকায় নষ্ট হয়ে গেছে অনেক কৃষকের ফসল।

খোঁজ নিয়ে জানা যায়, বিশেষ করে নাটোরের সিংড়া উপজেলার চলনবিল ঘেঁষা ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি, সরিষাবাড়ি ও পাড়িল গ্রামের কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

চলনবিল ঘেঁষা গ্রামগুলো সরিষা উৎপাদনের জন্য পরিচিত। এবারও কৃষকেরা সরিষা তোলার পর জমিতে ব্রি ধান-২৯ জাতের আবাদ করেন। তবে সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টি ও আগাম বন্যায় এসব জমিতে পানি চলে এসেছে যার ফলে ধান কাটা ও মাড়াই নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্রায় ২৫০ জন কৃষকের স্বপ্নের ফসল এখনও পানির নিচে।

রোববার (১৫ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, চলনবিলের ওইসব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা ভেলা কিংবা নৌকাযোগে তাদের জমির কিছু ধান বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখনো বৃষ্টির পানি থাকায় কিছু এলাকায় নৌকা ছাড়া চলাচলের উপায় নেই। চলনবিলের আশপাশ গ্রামের যেসব কৃষক নিজের ঘরেই ফসল সংরক্ষণ করতেন, তারাও ক্ষতির মুখে পড়েছেন।

তবে পরিস্থিতি সামাল দিতে মাঠে কম্বাইন হারভেস্টর ও থ্রেসার মেশিনের মাধ্যমে ধানকাটা ও মাড়াইয়ের কাজ চলমান রয়েছে বলে জানান সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতিতে কৃষকের ক্ষতি না হয়, সে জন্য স্বল্পমেয়াদী ধানজাত চাষের পরামর্শ দেওয়া হয়েছে। আধুনিক কৃষি যন্ত্রপাতির সুবিধা পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা কৃষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com