বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগ‌ঞ্জে শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণ সম‌য়ের দা‌বি-মির্জা মোস্তফা জামান

  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯.৪৯ পিএম


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের যমুনা নদীপাড়ে শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণের যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তা যেন সিরাজগঞ্জবাসীর হৃদয়ে বয়ে আনছে এক খুশির ঝর্ণাধারা। শিশুদের মৌলিক অধিকারের পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিনোদনমূলক পরিকাঠামো অত্যন্ত জরুরি।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান বলেন, আমরা বিশ্বাস করি একটি উন্নত, মাদকমুক্ত ও সচেতন সমাজ গড়ে তুলতে হলে আমাদের শিশুদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতেই হবে। এই শিশুপার্ক কেবল একটি বিনোদনের জায়গা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসক মহোদয়ের এ ধরনের সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ গ্রহণের জন্য। সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই ধরনের আরও উন্নয়নমূলক ও শিশু-কেন্দ্রিক প্রকল্প হাতে নেওয়া হবে।

আমাদের লক্ষ্য একটাই সব শিশু যেন নিরাপদে হাসতে পারে। এ হাসিমুখই হোক আমাদের সবচেয়ে বড় অর্জন।

আমরা চাই সিরাজগঞ্জ গড়ে উঠুক একটি আধুনিক, মানবিক ও শিশু-বান্ধব নগরী হিসেবে যার উদাহরণ দেশজুড়ে ছড়িয়ে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com