বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

সিরাজগঞ্জ পৌর আড়তে খুচরা কাঁচামাল বিক্রি বন্ধে দাবিতে স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩.৫৩ পিএম


আশরাফুল ইসলাম জয়:



সিরাজগঞ্জ পৌরসভা নিয়ন্ত্রিত শিশু পার্কসংলগ্ন কাঁচামালের আড়তে নিয়ম বহির্ভূত খুচরা বিক্রয় বন্ধসহ নানাবিধ সমস্যা সমাধানের দাবিতে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খুচরা কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সিরাজগঞ্জ পৌর প্রশাসক গণপতি রায়ের হাতে এ স্মারকলিপি তুলে দেন সমিতির সভাপতি মো. সোরহাব আলী ও সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ। এ সময় পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম, খুচরা কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধক্ষ  জাহিদুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।

স্মারকলিপিতে খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেন, পৌরসভার নিয়ন্ত্রণাধীন গোশালা শিশু পার্কের পাশে থাকা পাইকারি আড়দ্দাররা নিয়ম বহির্ভূতভাবে প্রতিনিয়ত খুচরা কাঁচামাল বিক্রি করছেন। আধা কেজি থেকে শুরু করে এক কেজি পর্যন্ত খুচরা বিক্রি করার ফলে সাধারণ ক্রেতারা সরাসরি আড়ত থেকেই কাঁচামাল কিনছেন। এতে বড় বাজারসহ পৌরসভার আওতাধীন অন্যান্য খুচরা দোকানগুলোর ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, এর আগেও ২০২১ সালের ৩ মার্চ পৌর মেয়রের উপস্থিতিতে আড়দ্দার, খুচরা ব্যবসায়ী ও সমিতির নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আড়দ্দাররা লিখিত বা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা শুধুমাত্র পাইকারি ব্যবসা করবেন, খুচরা বিক্রিতে আর যুক্ত হবেন না। কিন্তু সেই প্রতিশ্রুতি দীর্ঘদিন মানা হয়নি। বরং বর্তমানে আরও বেশি মাত্রায় খুচরা বিক্রি চলছে।

স্মারকলিপিতে বলা হয়, পাইকারি আড়তে খুচরা বিক্রি চালু থাকায় খুচরা দোকানগুলোর ওপর নির্ভরশীল ক্রেতাদের সংখ্যা দিন দিন কমছে। ফলে স্থানীয় খুচরা ব্যবসায়ীরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এতে অনেক ছোট ব্যবসায়ী টিকে থাকা নিয়েই শঙ্কায় আছেন।

স্মারকলিপি গ্রহণ করে পৌর প্রশাসক গণপতি রায় ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম এ সময় ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, খুচরা ব্যবসায়ীদের দাবি যৌক্তিক। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে।

উক্ত স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে, ২১ সেপ্টেম্বর রবিবার থেকে সিরাজগঞ্জ জেলা কাঁচামাল ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য কাঁচামাল বিক্রি বন্ধ ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com