মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সিরাজগঞ্জ পৌর আড়তে খুচরা কাঁচামাল বিক্রি বন্ধ ঘোষনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৪০ পিএম


আশরাফুল ইসলাম জয়:



সিরাজগঞ্জ পৌর পাইকারি বাজারে খুচরা কাঁচামাল বিক্রি বন্ধ ঘোষনা করা হয়েছে। ফলে পাইকারী বাজারে খুচরা বিক্রিকে কেন্দ্র করে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট দ্বন্দের অবসান হয়েছে। স্মারকলিপি প্রদানের ৪৮ ঘণ্টার মধ্যেই সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে এক বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) দুপুর দুইটায় সিরাজগঞ্জ পৌরসভার সভাকক্ষে পৌর সচিব মো. রফিকুল ইসলামের মধ্যস্থতায় খুচরা কাঁচামাল ব্যবসায়ী ও আড়ৎদারদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার নিয়ন্ত্রণাধীন গোশালা শিশু পার্ক সংলগ্ন পাইকারি আড়ৎদাররা নিয়ম লঙ্ঘন করে আধা কেজি থেকে এক কেজি পরিমাণের সবজিও খুচরা বিক্রি করে আসছিলেন। এর ফলে সাধারণ ক্রেতারা সরাসরি আড়ৎ থেকে কেনাকাটায় অভ্যস্থ হয়ে পড়ে। এতে করে স্থানীয় বড় বাজারসহ পৌরসভার অন্যান্য খুচরা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মূখীন হন। এই সমস্যা সমাধানের দাবিতে খুচরা ব্যবসায়ীরা সিরাজগঞ্জ পৌরসভায় একটি স্মারকলিপি প্রদান করেন।

এর পরিপ্রেক্ষিতে পৌরসভা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বৃহস্পতিবার আয়োজিত এক বৈঠকে উভয় পক্ষের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। বৈঠকে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ একটি সমঝোতামূলক চুক্তিতে স্বাক্ষর করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম বলেন, পাইকারি ব্যবসায়ীর দোকান পাইকারি থাকবে। সেখানে কোনো খুচরা বিক্রি হবে না। সিরাজগঞ্জ পৌরসভা ২০২১ সালে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বর্তমান পৌর প্রশাসকের নির্দেশনায় সেই সিদ্ধান্তটিই পুনরায় কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টি সুরাহা হওয়ায় খুচরা ও পাইকারি উভয় শ্রেণির ব্যবসায়ীরাই সন্তোষ প্রকাশ করেছেন। এই চুক্তির ফলে এখন থেকে পৌর আড়তে শুধুমাত্র পাইকারি দরেই কাঁচামাল বিক্রি হবে, যা খুচরা বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com