বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

দেশে অনেক ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩.৫৬ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



এদেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি। এ কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমানে দেশে অনেক ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্তু এই দল ফিনিক্স পাখির মতো; তাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সেই দল যারা উড়ে এসে জুড়ে বসিনি। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি।

সম্মেলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পর বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে, সেটি কাজে লাগানোর সম্মেলন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com