বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন

  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬.১৮ পিএম
ছবি: টিডিএস


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিবন্ধি কিশোরী মারুফা খাতুনকে ধর্ষনের অপরাধে সুলতান মাহমুদ নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদন্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ এতথ্য নিশ্চিত করেন ।

মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের ১৭ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি মারুফা খাতুন প্রতিবেশি সুলতান মাহমুদের বাড়ির আঙ্গিনায় শুকনো গোবরের ঘুটে আনতে যায়। এসময় তাকে একা পেয়ে জোরপূর্বক নিজ কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে সুলতান মাহমুদ। এ ঘটনা জানাজানি হলে ১২ ফেব্রুয়ারি, ২০২০ কামারখন্দ থানায় ঐ কিশোরীর বাবা আব্দুল মান্নান বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় তদন্ত, স্বাক্ষ্য গ্রহন ও দীর্ঘ শুনানি শেষে সোমবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক এই রায় প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com