বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আখতারের ওপর ডিম মারার পর আটক যুবলীগ কর্মীর পরিচয় মিলেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪.০১ পিএম


ডেস্ক রিপোর্ট



নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপকারী একজনকে আটক করে পুলিশ।

আটক করার পর তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের তথ্যে পরিচয় মিলেছে আটক ব্যক্তির।

তার নাম মিজানুর রহমান।

তিনি যুবলীগ কর্মী বলে জানিয়েছেন নিউইয়র্ক আওয়ামী লীগের একাধিক সূত্র। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে।

২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে আটক করে। বুধবার তাকে আদালতে নেওয়া হবে।

মিজানুর রহমানকে আটকের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে, আটক করার পর মিজানুর রহমান ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। তার সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও স্লোগান দেন।

এনওয়াইপিডি সূত্র বলছে, আগামীকাল মিজানুর রহমানকে আদালতে পাঠানো হবে।

আজ রাত তাকে হাজতে কাটাতে হবে।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধিদলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে পৌঁছান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com