বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

কাজিপুরে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি সাড়ে ৪ টন চাল জব্দ

  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩.২৩ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের কাজিপুরে ১২৫ বস্তা (৪ টন) সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, ‘গোপন সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে মো. আব্দুল মোমিন তালুকদারের চাতালের গোডাউনে গেলে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়।

জানা যায়, অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা এবং ১১৫টি প্লাস্টিকের বস্তায় চালগুলো পাওয়া যায়। এ ছাড়া সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা পাওয়া যায়। অভিযান চলাকালে গুদাম মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি।

কাজিপুর গুদাম কর্মকর্তা অলিউর রহমান জানান, ‘মালামালসহ দুটি গোডাউন সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় প্রদান করা হয়েছে।

এ ঘটনায় গুদাম মালিক আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com