বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪.০০ পিএম
ছবি: টিডিএস


স্টাফ রিপোর্টার॥



বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ফার্টিলাইজার এসোসিয়েশন।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের বাহিরগোলা শেখ প্লাজাস্থ কার্যালয়ে আজ সোমবার দুপুর ১২ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবু, সহসভাপতি নজরুল ইসলাম খান, সাবেক নর্দাণ রিজিয়নের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএফ’র কার্যকরী সদস্য মোজাহিদুল ইসলাম দুদুসহ জেলার বিসিআইসি ডিলারগণ।

উত্তরবঙ্গের ১৬ জেলায় একযোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএফএ সভাপতি ওয়াহিদুল ইসলাম বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল পূর্বক ইউনিয়ন ভিত্তিক তিনজন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রনয়ণ করা হয়েছে তা বাতিল ও বিসিআইসি ডিলারদের কমিশন বাড়ানো দরকার। একই সথে মাঠ পর্যায়ে সারের যে চাহিদা দেয়া হয় সেই চাহিদার যৌক্তিক বরাদ্দ প্রদানের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com