বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতির দু’দিন পর মামলা

  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮.১০ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রধারী ডাকাত চলন্ত প্রাইভেটকার থামিয়ে লুটপাটের দুইদিন পর মামলা করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ডাকাতির ঘটনায় ভুক্তভোগীর সন্ধান পায়নি পুলিশ। প্রকাশ্য ডাকাতির ঘটনার পরও ভুক্তভোগীরা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেনি।

রোববার (৫ অক্টোবর) দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ওই ঘটনায় আমাদের কাছে অভিযোগ নিয়ে কোনো ভুক্তভোগী আসেনি। আমরা ভুক্তভোগীকে খোঁজার চেষ্টা করছি। অভিযোগকারী না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কোনো এক স্থানে একদল দেশীয় অস্ত্রধারী ডাকাত চলন্ত প্রাইভেটকার থামিয়ে লুটপাট করে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে ঝাঐল ওভার ব্রিজের পশ্চিম পাশেই ডাকাতির ঘটনাটি ঘটেছে। মামলাতেও ওই স্থান উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় পেছনে একটি প্রাইভেটকার থেকে ফজলে রাব্বি নামে এক ব্যবসায়ী মোবাইলে ডাকাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আপলোড করা ভিডিওতে দেখা যায়, প্রাইভেটকার থেকে দু’জন ব্যক্তি বের হয়ে মহাসড়কে দাঁড়িয়ে হাত উঁচিয়ে সাহায্যের জন্য চিৎকার করছেন। এসময় এক ডাকাত পাঞ্জাবি পরা বয়স্ক একজনকে আঘাত করছিল। ঘটনার সময় পাশ দিয়ে ট্রাক, বাস ও প্রাইভেটকার অতিক্রম করলেও কেউ সেখানে দাঁড়ায়নি।

মামলার বাদী যমুনা সেতু পশ্চিম থানার এএসআই রমজান আলী বলেন, ঝাঐল ওভারব্রিজের পশ্চিমে সার্ভিস লেনটিতে এই ডাকাতির ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আমরা ভুক্তভোগীর খোঁজ করছি। যমুনা সেতু টোল প্লাজা থেকে প্রাইভেটকারটির নম্বর সংগ্রহ করা হয়েছে। এই নম্বর ধরেই ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলার তদন্ত চলছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com