মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

নৌকাবাইচে চলন্ত নৌকায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭

  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩.৫৪ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা সেতু সংলগ্ন করতোয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় দুটি পানসি নৌকার বাইচালদের (বৈঠা চালনাকারী) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে  উভয়পক্ষের কমপক্ষে ১৭ জন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় সোনতলা এলাকায় করতোয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের ‘নিউ একতা এক্সপ্রেস’ পানসির বাইচাল সামছুল (২৮) উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্যদিকে ‘নিউ শাড়ীর ভিটা এক্সপ্রেস’ পানসির বাইছালদের মধ্যে গুরুতর আহত হয়েছেন বাকপ্রতিবন্ধী ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজা।

স্থানীয়রা জানান, সোনতলা এলাকায় করতোয়া নদীতে বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁনের নামে নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতার একপর্যায়ে পাবনা জেলার আমিনপুর থানার শাড়ীর ভিটা এক্সপ্রেস এবং উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি দুটি বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা চলাকালে নৌকা দুটি পাশাপাশি চেপে গেলে উভয়পক্ষের বাইচালরা ক্ষুব্ধ হয়ে বৈঠা দিয়ে একে অপরকে মারধর শুরু করে।

শাড়ীর ভিটা এক্সপ্রেস পানসির পরিচালক আওয়াল মিয়া এবং নিউ একতা এক্সপ্রেস পানসির পরিচালক নজরুল ইসলাম শাহিন একে অপরের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন।

আয়োজক কমিটির সদস্য উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক  এস এম আল আমিন বলেন, বাইচ চলাকালে দুইটি পানসি পাশাপাশি চেপে যাওয়ায় বাইছালদের মধ্যে সংঘর্ষ হয়। পরে কমিটির লোকজন ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, সোনতলায় করতোয়া নদীতে দুইটি পানসি পাশাপাশি চেপে গেলে গোলযোগ সৃষ্টি হয়। তবে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com