বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, চাইলে দেয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪.১১ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন | ফাইল ছবি


স্টাফ রিপোর্টার॥



পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। আমার জানামতে, তিনি (তারেক রহমান) এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে পাস ইস্যু করা হবে।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের কাছে বাংলাদেশী পাসপোর্ট আছে কিনা এমন প্রশ্ন করলে এ বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমাদের সব রকম প্রস্তুতি আছে। চিকিৎসকরা বললে তখন নিয়ে যাওয়া হবে। ওনার (খালেদা জিয়া) পরিবার, দল ও চিকিৎসকরা নিশ্চিত করলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com