বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সিরাজগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবস্থান কর্মসুচি

  • আপডেট সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২.৪২ পিএম
সিরাজগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবস্থান কর্মসুচি


স্টাফ রিপোর্টার॥



সারা দেশের মতো সিরাজগঞ্জেও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসুচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার ( ১০ ডিসেম্বর ) সকাল ৮টা থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন কর্মচারীরা। অবস্থান কর্মসূচি চলে বেলা ১২টা পর্যন্ত।
এ সময় হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। এটি আমাদের ন্যায্য দাবী। দাবী আদায় না হলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচির কারণে হাসপাতালে সব ধরনের পরীক্ষা–নিরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনরা।
উল্লেখ্য আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্যসেবা ও শিক্ষা–সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে এই কর্মসুচি ও নতুন কর্মসুচি পালনের ঘোষণা দেবে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবী আদায় না হলে পরবর্তী ধাপে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com