রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৪.২৭ পিএম
Photo: TDS


স্টাফ রিপোর্টার॥



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিক ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রদক্ষিণ করে।

মিছিলে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে তারা সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

তিনি বলেন,নির্বাচনী মাঠে জনগণের সমর্থনে পরাজয়ের আশঙ্কায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণ তারই প্রমাণ। তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে ভয় পায়।

তিনি আরও বলেন,এই বর্বর হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারা দেশের মতো সিরাজগঞ্জেও বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ নিরাপদ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, জেলা যুবদলের সভাপতি আল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসাইন সবুজসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com