রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ–২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫.২৯ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জ–২ (সদর ও কামারখন্দ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে ছিলেন শাহ আলম টুকু এবং সমর্থনকারী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মঞ্জুর হাসান মাহমুদ খুশি ও জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু।

মনোনয়নপত্র দাখিলকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের ভোটে ইকবাল হাসান মাহমুদ টুকু পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com