বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৪.০০ পিএম
ছবি: সংগৃহীত


স্পোর্টস ডেস্ক:



আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দলকে ভারতে না পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য।

সূত্রটি নিশ্চিত করেছে, বোর্ড আইসিসি-র কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। বিসিবি খুব শীঘ্রই এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে।

এই নাটকীয় সিদ্ধান্তের মূলে রয়েছে আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। গত শনিবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের দাবির মুখে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের আইপিএল ২০২৬-এর স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণে একজন বিশ্বমানের ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এই ঘটনার কড়া প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট বলেন, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো জাতীয় দলের ভারত সফর কোনোভাবেই নিরাপদ হতে পারে না। তিনি বিসিবিকে আইসিসি-র কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানানোর জন্য কঠোর নির্দেশনা দিয়েছিলেন।

বিসিবির অবস্থান পরিবর্তন শুরুতে বিসিবির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিকল্প হাতের হাতে নেই বলে জানিয়েছিলো। তবে সেই অবস্থান বদল করে সরকারের নির্দেশে ভিন্ন পথে হাঁটছে বিসিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com