বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ-২: বিএনপি নেতা টুকুর চেয়ে ৫ গুণ বেশি সম্পদ স্ত্রীর

  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৮.১৭ পিএম
ছবি: সংগৃহীত


টিডিএস ডেস্ক:



বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চেয়ে সোয়া পাঁচ গুণ বেশি সম্পদের মালিক তার স্ত্রী সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় এমন তথ্য উল্লেখ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।

হলফনামায় টুকুর মোট অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা।

সেখানে তার স্ত্রী রুমানা মাহমুদের অস্থাবর সম্পদের পরিমাণ ২৪ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৭০৩ টাকা।

ইকবাল হাসান মাহমুদ টুকুর নগদ টাকা ২ কোটি ১৩ লাখ ৫ হাজার ৬২৭ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে শেয়ার ৩২ লাখ ৫৪ হাজার, মোটরযান ১০ লাখ, ইলেকট্রনিক্স পণ্য ৩ লাখ ৯৯ হাজার ও আসবাবপত্র ৫ লাখ ২৫ হাজার, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ২ কোটি।

স্ত্রী রুমানা মাহমুদের নগদ অর্থ ৩ কোটি ৭৬ লাখ ৫২ হাজার ৪৫২ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে শেয়ার ১৬ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮০০, ফিক্সড ডিপোজিট ৩ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৪৫১ টাকা, মোটরযান ৬৫ লাখ, স্বর্ণালংকার ১ লাখ ৫০ হাজার, আসবাবপত্র ৯৫ হাজার, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ২ কোটি ৫০ লাখ টাকায়।

টুকুর স্থাবর সম্পদের পরিমাণ ২ লাখ ২৫ হাজার ৩০৭ টাকা। তার স্ত্রীর স্থাবর সম্পদের মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

ইকবাল হাসান মাহমুদ টুকুর বার্ষিক আয় মোট ৮ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। এর মধ্যে কৃষিখাতে আয় ৩ লাখ এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে বার্ষিক আয় ৫ লাখ ২৬ হাজার ৩৫৭ টাকা। টুকু ঋণমুক্ত থাকলেও স্ত্রী রুমানা স্বামীর কাছেই ২ কোটি টাকা ঋণী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com