বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেবে : টুকু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৭.৪৫ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ ও কামারখন্দ) আসনের এমপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মূলত জামায়াত ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্ধিতা হবে। জনগণ ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থী বেছে নেবেন। আমরা কারো বিরুদ্ধে বলব না, তবে জনগণকে বিচার করতে হবে কাদের কাছে আগামীর বাংলাদেশ নিরাপদ, কোন দল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারবে এবং দেশের উন্নয়ন করতে পারবে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের নিজ বাড়িতে সংবাদ সন্মেলনে এসব কথা বলেন তিনি।

আগামী ২৪ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সিরাজগঞ্জে আগমন প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াতের আমির আমার বাড়ির পাশে ইসলামী সরকারি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশ করবেন। আমি তাকে স্বাগত জানাই, তিনি আমাদের মেহমান। নেতাকর্মীদেরকে তাদের মেহমানদারী করার জন্য নির্দেশনা দিয়েছি।’

সংবাদ সন্মেলন শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু জন্মভূমি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতি গ্রামে পারিবারিক করবস্থানে গিয়ে বাবা ও মাসহ আত্বীয় স্বজনের কবর জিয়ারত ও মোনাজাত করেন।

এরপর দুপুর ২টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি এলাকা থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু করেন তিনি।

এসময় ভোটে নির্বাচিত হলে সবুজ অর্থনীতি, সন্ত্রাসমুক্ত ও যানজটমুক্ত সিরাজগঞ্জ গঠন এবং শহরের মধ্যদিয়ে বহমান কাটাখালি নদ সংস্কারের অঙ্গীকার করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য সিরাজগঞ্জে শিল্পকারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com