মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু নওগাঁর পোরশায় কর্মচারি দিয়ে এক্স-রে পরিচালনা, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৬ কোটি ডলার তামিমকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন, ৩ মাসের মধ্যে নির্বাচন ৩ মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্য গার্ডিয়ানের সম্পাদকীয়: ইরানে ট্রাম্পের মহাবিপর্যয় ঘটানোর হুমকি ক্ষমতার নয়, বরং নৈতিক ও কৌশলগত দুর্বলতার লক্ষণ ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ প্রার্থী ভিড়ে পড়ে গিয়ে ব্যথায় চিৎকার শিরীন শারমিনের আজ রাতে একটি সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা

দ্য ডেইলি স্কাই ও বাংলাদেশ নিউজ এর প্রতিবেদনের ফল: অবশেষে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় বদলি হলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এসডিই মিলু

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭.৩৯ পিএম


রেহেন্নুমা তারান্নুম রিফাত:



অবশেষে সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) সিরাজগঞ্জ (উপ-বিভাগ-২) এর অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) জাহিদুর রহমান মিলুকে বগুড়ার সড়ক ও জনপথ অধিদপ্তরের শেরপুর উপ-বিভাগে বদলি করা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের সদর দপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২৯ ও ৩০ মার্চ দ্য ডেইলি বাংলাদেশ নিউজ এবং দ্য ডেইলি স্কাই “আরএইচডি: সিরাজগঞ্জ অফিসে কত মধু, এসডিই মিলু ৬ বছর ধরে একই স্টেশনে কর্মরত” শিরোনামে তার বিভিন্ন অপকর্ম ফাঁস করে প্রতিবেদন প্রকাশ করেছিল।

নির্ভরযোগ্য সূত্রের দাবি, প্রতিবেদনগুলোকে আমলে নিয়ে সড়ক ও জনপথ বিভাগের (আরএইচডি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং গত ৬ এপ্রিল বিজ্ঞপ্তি জারি তাকে বদলী করেছে।

অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, মিলুর বদলির খবর শুনে সিরাজগঞ্জ অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ঠিকাদাররা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

উল্লেখ্য যে, দীর্ঘদিন সেখানে থাকার কারণে মিলু সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ অফিসকে দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত করেছিলেন। অফিসে আধিপত্য প্রতিষ্ঠা করে এবং কিছু অসাধু ঠিকাদারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তিনি ঘুষ ও কমিশন ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ রয়েছে যে, তিনি অবৈধ উপায়ে অর্জিত অর্থের বেশিরভাগই ইতোমধ্যে বিদেশে পাচার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ও জনপথ বিভাগের সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জন্য বদলি কোনো ভালো সমাধান নয়। এ ধরনের বদলি কেবল লোক দেখানো।

অন্যদিকে, ওই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে বগুড়ায় বদলি করাকে কেন্দ্র করে বগুড়াস্থ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দপ্তরের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে তাঁরা বগুড়া দপ্তর থেকে নবনিযুক্ত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা মিলুকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com