বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পরও রাজনৈতিক জনপ্রিয়তায় অটুট মামুন শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের বিরুদ্ধে সম্পদের পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ার অভিযোগ ভুল বিদ্যুৎ বিল: গ্রাহকের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি

  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭.২৫ পিএম

টিডিএস ডেস্ক॥



বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে জানার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যেই নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি পরিষ্কার হবে।

তবে দায়িত্বশীল বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যেই দলের মনোনীত প্রার্থীর স্বাক্ষর সম্বলিত সম্মতির নথিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের সমস্ত একক এখতিয়ার দলীয় প্রধানের ওপর সমর্পণ করায় বিএনপি আগেভাগে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম আগাম ঘোষণা করতে চায় না। প্রার্থিতা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হওয়া নানা কৌতূহলের মাঝেই ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষে দুটি পৃথক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আইনগতভাবে একই ব্যক্তির সমর্থনে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান থাকায় কৌশলগত কারণেই একাধিক ফর্ম সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের মূল বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনপুষ্ট ১১-দলীয় জোটের পক্ষে কর্নেল (অব.) অলি আহমদকে ইতোমধ্যেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের সরাসরি ভোটাভুটির মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে। এর বিপরীতে গতকাল জাতীয় সংসদ ভবনে এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা শেষে প্রধান হুইপ স্পষ্ট জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে অন্য কোনো প্রার্থীকে ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ খারিজ হয়ে যাবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com