রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭.৩৭ পিএম

স্টাফ রিপোর্টার॥



প্রশাসনে আরও একটি বড় পদোন্নতি দিয়েছে সরকার; একযোগে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব করা হয়েছে।

তাদের পদোন্নতির আদেশ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাদের মধ্যে প্রাশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারের কর্মকর্তা রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত ফেব্রুয়ারিতে বিএনপির সরকার গঠনের পর দ্বিতীয়বারের মত বড় পদোন্নতি এটি।

এর আগে গত ৯ জুলাই উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করেছিল সরকার।

উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার দপ্তর বন্টনের আগে তাদের জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন।

অপরদিকে পদোন্নতির আদেশে দেওয়া কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল এরইমধ্যে বদল হয়ে থাকলে তারা কর্মরত দপ্তরের নাম, ঠিকানা দিয়ে যোগদানপত্র জমা দেবেন।

পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার ‘কর্তৃপক্ষ সংরক্ষণ করে’ বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com