মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ বৃদ্ধ শংকর মিত্রের সন্ধান চায় পরিবার ! ঢাকার সড়ক ব্যাটারিচালিত রিকশার দখলে, নিয়ন্ত্রণে ৮ জোনের মহাপরিকল্পনা সিরাজগঞ্জে ৪ কেজির বেশি হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ বিড়ালের মতো মিউ মিউ শব্দ : জলাতঙ্ক নয়, প্যানিক অ্যাটাক হয়েছিল শিশুটির প্রতিদিন কোটি টাকার বিদ্যুৎ খায় অটোরিকশা নেতৃত্বশূন্য মানবাধিকার কমিশন ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে ৮ বছর ধরে নিবন্ধনহীন, সিরাজগঞ্জের রাস্তায় রাজত্ব করছে ৪০ হাজার সিএনজি অটোরিকশা ভুয়া চালকলে বরাদ্দ: রায়গঞ্জে উত্তেজনা, তদন্ত কমিটি সময় চায় আরো ১৫ দিন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১.২০ পিএম
সংগৃহীত ছবি

নিহতদের সবাই বাংলাদেশি, দাবি ইন্ডিয়া টুডের



টিডিএস ডেস্ক॥



কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

হতাহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলে আশংকা করা হচ্ছে। কারণ এ হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকরাই বেশির ভাগ অবস্থান করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতা পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

এদিকে, ইন্ডিয়া টুডের দাবি, নিহত ৯ জনের সবাই বাংলাদেশি। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাতে এমনটিই জানিয়েছে গণমাধ্যমটি। বলা হয়েছে, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

হাসপাতাল সূত্রে খবর, মৃতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com