মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ বৃদ্ধ শংকর মিত্রের সন্ধান চায় পরিবার ! ঢাকার সড়ক ব্যাটারিচালিত রিকশার দখলে, নিয়ন্ত্রণে ৮ জোনের মহাপরিকল্পনা সিরাজগঞ্জে ৪ কেজির বেশি হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ বিড়ালের মতো মিউ মিউ শব্দ : জলাতঙ্ক নয়, প্যানিক অ্যাটাক হয়েছিল শিশুটির প্রতিদিন কোটি টাকার বিদ্যুৎ খায় অটোরিকশা নেতৃত্বশূন্য মানবাধিকার কমিশন ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে ৮ বছর ধরে নিবন্ধনহীন, সিরাজগঞ্জের রাস্তায় রাজত্ব করছে ৪০ হাজার সিএনজি অটোরিকশা ভুয়া চালকলে বরাদ্দ: রায়গঞ্জে উত্তেজনা, তদন্ত কমিটি সময় চায় আরো ১৫ দিন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪.১৮ পিএম
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক



জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়-সংবলিত ১০ প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।

প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৬টি ও সংশোধিত প্রকল্প ৪টি।

অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান; কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

বুধবারের সভায় অনুমোদিত ১০টি প্রকল্প হলো: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প (১) ঢাকা মেডিকেল কলেজ-এর ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনঃনির্মাণ প্রকল্প (২) ১০টি মেডিকেল কলেজ-এর ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা-সংবলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (১ম সংশোধন) প্রকল্প।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেন্যান্স টেকনোলজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্প। পানিসম্পদ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প, (১) ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা প্রকল্প (২) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয়ের গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ (৩য় সংশোধিত) প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প (১) জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প (২) ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধন) প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রী ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়-সংবলিত ০৯টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাক্সিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২. বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফামেশন (বেস্ট) ১ম সংশোধিত প্রকল্প (৩) সুন্দরবন সুরক্ষা প্রকল্প (৪) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প (৫) ঢাকাস্থ গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প (৬) ডিপিডিসি-র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (৭) মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (৪র্থ পর্যায়) (৮) তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার (৯) প্রি-প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইন কক্সবাজার এবং নোয়াখালীর ভাসানচর প্রকল্পের (১ম সংশোধন)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com