মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ বৃদ্ধ শংকর মিত্রের সন্ধান চায় পরিবার ! ঢাকার সড়ক ব্যাটারিচালিত রিকশার দখলে, নিয়ন্ত্রণে ৮ জোনের মহাপরিকল্পনা সিরাজগঞ্জে ৪ কেজির বেশি হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ বিড়ালের মতো মিউ মিউ শব্দ : জলাতঙ্ক নয়, প্যানিক অ্যাটাক হয়েছিল শিশুটির প্রতিদিন কোটি টাকার বিদ্যুৎ খায় অটোরিকশা নেতৃত্বশূন্য মানবাধিকার কমিশন ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে ৮ বছর ধরে নিবন্ধনহীন, সিরাজগঞ্জের রাস্তায় রাজত্ব করছে ৪০ হাজার সিএনজি অটোরিকশা ভুয়া চালকলে বরাদ্দ: রায়গঞ্জে উত্তেজনা, তদন্ত কমিটি সময় চায় আরো ১৫ দিন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

কলকাতায় আগুনে মারা যাওয়া পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেল

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪.৫৪ পিএম
সংগৃহীত ছবি

কূটনৈতিক প্রতিবেদক



ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। আজ বুধবার দুপুরে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ খালেদ বলেন, যে পাঁচ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তাঁদের মধ্যে চারজন কুষ্টিয়া ও একজন ঢাকার অধিবাসী।

বাংলাদেশের যে পাঁচ নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তাঁরা হলেন—কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, স্বর্ণশীষ দত্ত, মো. আকরাম আলী ও ঢাকার সাভারের আহমেদ বাবু।

উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ বলেন, উপহাইকমিশনের এক কর্মকর্তা থানা ও মর্গে গিয়েছিলেন। তিনিসহ স্থানীয় পুলিশ এই পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।

আগুনের ঘটনায় মারা যাওয়া অন্য ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি আছেন কি না, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এ খবর জানার সঙ্গে সঙ্গে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা মৃত ও আহত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, এই অগ্নিকাণ্ডে মোট নয়জন মারা গেছেন। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। অন্যদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com