সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ বৃদ্ধ শংকর মিত্রের সন্ধান চায় পরিবার ! ঢাকার সড়ক ব্যাটারিচালিত রিকশার দখলে, নিয়ন্ত্রণে ৮ জোনের মহাপরিকল্পনা সিরাজগঞ্জে ৪ কেজির বেশি হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ বিড়ালের মতো মিউ মিউ শব্দ : জলাতঙ্ক নয়, প্যানিক অ্যাটাক হয়েছিল শিশুটির প্রতিদিন কোটি টাকার বিদ্যুৎ খায় অটোরিকশা নেতৃত্বশূন্য মানবাধিকার কমিশন ফেনীর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে ৮ বছর ধরে নিবন্ধনহীন, সিরাজগঞ্জের রাস্তায় রাজত্ব করছে ৪০ হাজার সিএনজি অটোরিকশা ভুয়া চালকলে বরাদ্দ: রায়গঞ্জে উত্তেজনা, তদন্ত কমিটি সময় চায় আরো ১৫ দিন জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

নিখোঁজ বৃদ্ধ শংকর মিত্রের সন্ধান চায় পরিবার !

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭.৪৫ পিএম

বেলকুচি প্রতিনিধি:



টাঙ্গাইলের ভুঞাপুর থানাধীন নিকরাইল এলাকা থেকে শংকর মিত্র (৭৪) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। রবিবার ২৩ আগস্ট বিকাল ৩:০০ ঘটিকার সময় ভুঞাপুর থানাধীন নিকরাইল এলাকা থেকে নিখোঁজ হোন তিনি।

নিখোঁজ শংকর মিত্র সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মুকুন্দগাঁতী গ্রামের মৃত গৌর মিত্রের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট রবিবার টাঙ্গাইলের ভুঞাপুর থানাধীন নিকরাইলের শ্বশুড় বাড়ি থেকে বের হওয়ার পর শংকর মিত্র আর ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত আছে।

এ ঘটনায় শংকর মিত্রের ভাগ্নে রাজীব চন্দ্র ভৌমিক আজ ২৪ আগস্ট টাঙ্গাইলের ভুঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৯৯৫।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শংকর মিত্রের সন্ধান পেলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। শংকর মিত্রের পরিবারের সাথে যোগাযোগের নম্বর: 01766022328 (ভাগ্নে রাজীব ভৌমিক)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com