স্টাফ রিপোর্টার॥
হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন এই বর্ষীয়ান রাজনীতিককে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির প্রেস উইং ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপ্রধান হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করে মন্ত্রীর শারীরিক অবস্থা ও সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং চিকিৎসাসেবার বিবরণ শুনেন।
পরিবার ও দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরে তীব্র জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি তিনি বর্তমান সরকারের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।