রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

অবৈধ যান চলাচল বন্ধ ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবী, সাত দিনের আল্টিমেটাম

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৫৭ পিএম
Photo: TDS

স্টাফ রিপোর্টার:



আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ জেলার সড়ক ও মহাসড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থা চালু না হলে মহাসড়ক অবরোধের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাক মালিক ও পরিবহন শ্রমিক নেতারা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়। সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং শৃঙ্খলা ফেরাতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা চালুর দাবিতে মালিক ও শ্রমিক সংগঠনসমূহ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কগুলোতে ট্রাফিক পুলিশি ব্যবস্থা অনুপস্থিত রয়েছে। এতে সড়কজুড়ে চরম বিশৃঙ্খলা, তীব্র যানজট এবং নিত্যনৈমিত্তিক দুর্ঘটনা ঘটছে, যার প্রত্যক্ষ শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও শ্রমিকরা।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, এর আগে গত ২৭ আগস্ট ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে এখন পর্যন্ত মহাসড়কে কোনো ট্রাফিক পুলিশ মোতায়েন বা দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহেদ আলম, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব বক্তব্য রাখেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের দাবি মানা না হলে মহাসড়ক স্তব্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com