মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সার সংকট নিরসনে উল্লাপাড়ায় ডিলার ও কর্মকর্তাদের নিয়ে এমপি রফিকুল ইসলামের মতবিনিময়

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৪০ পিএম

উল্লাপাড়া সংবাদদাতা:



দেশের চলমান সার সংকট সংক্রান্ত নানা গুজব নিরসন এবং কৃষকদের উদ্বেগ কাটাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।
সভায় উপজেলার সকল সার ডিলার এবং মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এতে দেশের চলমান সার সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এমপি রফিকুল ইসলাম খান মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ন্যায্যমূলে ও সঠিকভাবে সার বিতরণের জন্য ডিলার ও কৃষি কর্মকর্তাদের কঠোর দিকনির্দেশনা দেন। তিনি স্পষ্ট জানান, সারের কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। একইসঙ্গে কৃষকদের গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণ করার এবং সঠিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com