শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

শিশু ধর্ষণের অভিযোগে শাহজাদপুরে গ্রেফতার ১

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৫৩ পিএম

শাহজাদপুর প্রতিনিধি॥



সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় দায়ের করা ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি জুলহাস ইসলাম (৫২ ) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

‎‎সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।‎

‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুলহাস ইসলাম পৌর শহরের পুকুরপাড় গ্রামের বাসিন্দা। এবং তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী পরিবার জানা যায়, (১২সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। পরদিন শিশুটির রক্তক্ষরণ হলে শিশুটি পরিবারের কাছে ধর্ষনের কথা স্বীকার করে শিশু। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ‎‎ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এবিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গতকাল (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ (১৫ সেপ্টেম্বর মঙ্গলবার) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com