বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাইরাল, যা জানালেন পরিণীতি

  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৩.১৯ পিএম
ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক॥

রাঘব চাড্ডাকে বিয়ে করার পর থেকেই চর্চায় রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি দেখা যাচ্ছে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। অভিনেত্রী বহুবার এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবু থেমে নেই নেটিজেনরা। এমন পরিস্থিতিতে অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান।

জল্পনা উসকে অভিনেত্রী লিখেছেন, ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টি-শার্ট মানেই গর্ভবতী।’

বেবিবাম্প লুকানোর জন্যই তিনি ঢিলেঢালা পোশাক পরছেন… এই গুজবে বিরক্ত হয়েই তিনি ভিডিওটি পোস্ট করেছেন এবং জামাকাপড় সম্পর্কে তার পছন্দের কথা সবাইকে জানিয়েছেন।

গতবছর সেপ্টেম্বর মাসে পরিণীতি আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন। বিয়ের এখনও এক বছরও হয়নি। তারই মধ্যে মা হওয়ার গুঞ্জন রটে যায় সামাজিকমাধ্যমে। এতদিন এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

২০২৪ -এ মা হতে চলেছেন একাধিক অভিনেত্রী। ইতোমধ্যে রণবীর সিং ও দীপিকা পাডুকোন জানিয়ে দিয়েছেন তাদের সন্তানের আসার কথা। এই বছরের সেপ্টেম্বরেই তারা মা-বাবা হতে চলেছেন।

দীপিকা পাডুকোনের পাশাপাশি অভিনেত্রী ইয়ামি গৌতমও মা হতে চলেছেন বলে খবর। বিয়ের তিন বছর পর সন্তান আসার খবর দিলেন ইয়ামি ও তার স্বামী আদিত্য ধর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com