শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অন্যকে নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের সাফল্য: ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাংলাদেশ জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে বললেন ‘তদন্ত হোক’ জমি ঘুস: উপ-সচিবসহ পাঁচজনের নামে মামলা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন দন্তচিকিৎসক, পানির লাইনের মিস্ত্রি যেভাবে উড়োজাহাজ ‘বিধ্বস্ত’ হওয়া ঠেকান ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অপারেশন সুন্দরবন’র জমকালো প্রিমিয়ার

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ২.৩২ পিএম

নিউজ ডেস্ক॥

মুক্তির অপেক্ষায় ‘অপারেশন সুন্দরবন’। ২৩ সেপ্টেম্বর সারাদেশে সিনেমা হলে এটি মুক্তি পাবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার।

আরও ছিলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ বিনোদন জগতের আরও অনেকে।

অনুষ্ঠানে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পরিচালক দীপংকর দীপন, নায়ক রোশান, রিয়াজ, মনোজ, দর্শনা বণিকসহ অন্যান্য কলাকুশলীরাও ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা।

র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’।

গত ৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ছবির পোস্টার প্রকাশ হয়। এর আগে কক্সবাজারের লাবনী বিচে প্রকাশ হয় সিনেমাটির ট্রেইলার।

র‌্যাব কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত সিনেমাটি পরিবেশনা করছে শাপলা মিডিয়া।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com