বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

এনআইডি সংশোধন: যে উদ্যোগে কমবে ভোগান্তি

  • আপডেট সময় শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১.২১ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে জনসাধারণের ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সংশোধনের জন্য আবেদনকারীদের জেলাভিত্তিক তথ্য চেয়েছেন ইসি সচিব শফিউল আজিম।
ইসি সূত্র জানায়, অনেক সংশোধনের আবেদন মাসের পর মাস পড়ে থাকে। অনেকের আবেদন ক্যাটাগরি (সংশোধনের জটিলতা অনুযায়ী ধরণ নির্ধারণ) না করে ফেলে রাখা হয়। আর ক্যাটাগরিতে না ফেলা হলে সার্ভারে সংশ্লিষ্ট আবেদনের কোনো অগ্রগতি হয় না। ফলে শুরুতেই গতিহীন হয়ে পড়ে অনেকের আবেদন। বিষযটি ইসি সচিব শফিউল আজিমের দৃষ্টিগোচর হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে কর্মকর্তাদের কার দফতরে কোনো ক্যাটাগরিতে কত আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে তার তথ্য চাওয়া হয়েছে। আর তথ্য পাঠাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
সম্প্রতি এনআইডি অনুবিভাগের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম নির্দেশনাটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়, সচিব মহোদয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের তার আওতাধীন সব জেলার এনআইডি সংশোধন সংক্রান্ত তথ্য ক্যাটাগরি অনুযায়ী প্রেরণের জন্য নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়, এক মাসের কম সময়ের কতটি আবেদন, এক মাসের বেশি তবে তিন মাসের কম সময়ের কতটি আবেদন, তিন মাস বা তার বেশি তবে ছয় মাসের কম সময়ের কতটি আবেদন এবং ছয় মাস বা ছয় মাসের বেশি সময়ের কতটি আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে তা ক্যটাগরি অনুযায়ী জেলাভিত্তিক তথ্য পাঠাতে হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এই তথ্য আসার পর বিশ্লেষণ করলেই বোঝা যাবে কোনো কর্মকর্তা কতটা আন্তরিকতার সঙ্গে নাগরিক সেবাটি দিচ্ছেন। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, কেবল ক ক্যাটাগরির ৩০ হাজার ৩৮৬টি আবেদন ঝবহঃ ইধপশ ঃড় ঈরঃরুবহ এবং ১৭ হাজার ৪৩৭টি আবেদন অফফরঃরড়হধষ উড়পঁসবহঃ জবয়ঁরৎবফ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এসব আবেদন ২০১১ সাল এবং তৎপরবর্তী দীর্ঘ সময় যাবত অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com