বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে যা বললেন স্বাস্থ্যের ডিজি

  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৪.৫৩ পিএম
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। তবে এতে প্রাণহানির শঙ্কা কম।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। তবে এতে প্রাণহানির শঙ্কা কম। এ ভ্যারিয়েন্টের এগেনেস্টে আমাদের যে ভ্যাকসিন আছে, সেটা কার্যকরী এবং এটা দেওয়ার পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, এ সিজনে অন্যান্য বছরের তুলনায় অবশ্যই নিউমোনিয়ার প্রকোপ অনেক বেশি। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলো রোগীতে ভর্তি হয়ে গেছে।

তিনি বলেন, আমাদের বাতাসে যে পরিমাণ ধুলা-বালি ও ময়লা আছে, তা খুব একটা সুখকর নয়। আমরা মাস্ক পরতে বলছি। সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছি।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনসহ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com