বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

কাতার বিশ্বকাপ ২০২২ : পুরো স্কোয়াড খেলিয়ে ব্রাজিলের ইতিহাস

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৮.৫৬ এএম

এফবিডি ডেস্ক॥

দুর্বার গতিতে শিরোপা ছোঁয়ার মিশনে এগিয়ে যাচ্ছে কাতার বিশ্বকাপের টপ ফেভারিট দল ব্রাজিল। এই যাত্রায় সেলেসাওরা এমন এক রেকর্ড গড়ল, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম। যে ২৬ সদস্যের দল নিয়ে কাতারে এসেছেন কোচ তিতে, তাদের সবাইকে মাঠে নামিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে যা একমাত্র ঘটনা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে বেঞ্চে থাকা স্কোয়াড পরীক্ষার কথা বলেছিলেন তিতে, সেটি করেও দেখালেন। শুধু একজন খেলোয়াড়কে মাঠে নামানো হয়নি, তিনি ওয়েভারতন। গত রাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেটিও করে দেখালেন সেলেসাও কোচ। ৮১ মিনিটে অ্যালিসনকে তুলে নিয়ে পালমেইরাস গোলরক্ষককে নামান তিনি।

এর আগে ২০১৪ সালে ৯১ শতাংশ স্কোয়াড খেলিয়েছেন সে সময়ের ব্রাজিল কোচ স্কলারি। ওই সময় ২৩ সদস্যের মধ্যে মাত্র দুজনকে মাঠে নামাননি। এ ছাড়া ২০০২ বিশ্বকাপেও খেলেছিল ৯১ শতাংশ স্কোয়াড। ২৩ সদস্যের মধ্যে মাঠে নামা হয়নি দুজনের।

৯১ শতাংশ স্কোয়াড খেলানোর তালিকায় আরও আছে ফ্রান্স ও ইংল্যান্ড। ১৯৩৮ বিশ্বকাপে ফরাসি কোচ আদেমার পিমেনতা খেলাননি নারিজ ও নিগিনিয়োকে। ইংলিশ কোচ ভিসেন্তে ফিওলা ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলাননি এডু ও জিটোকে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com