বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়ার ‘গেমঘর’ থেকে ফেরা দুই যুবকের লোমহর্ষক বর্ণনা সুন্দরবনের শতবর্ষী স্মৃতি ‘বনরানী’ ও ‘বনকন্যা’ বিক্রি পরীক্ষা নয়, এবারও ফলের ভিত্তিতে একাদশে ভর্তি এমন বিভেদ চললে শেখ হাসিনা তালি বাজাবেন : রিজভী আওয়ামী লীগ বিদেশ থেকে উঁকিঝুকিঁ দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ভূমি অফিসে ডিসি’র আকস্মিক অভিযান, চার কর্মকর্তা বরখাস্ত ছাগল–কাণ্ডের মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে কী আছে ক্ষেত থেকে ভোক্তা, কাঁচা মরিচের কেজিতে বেড়ে যাচ্ছে ২৫০-৩০০ টাকা

কারিগরি ত্রুটিতে যাত্রী নিয়ে ১০ মিনিট আটকে ছিল মেট্রোরেল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১.৩৮ পিএম
ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট॥

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিজয় সরণি স্টেশনে যাত্রী নিয়ে ১০ মিনিটের বেশি আটকে ছিল মেট্রোরেল। ফার্মগেট থেকে উত্তরাগামী মেট্রোরেলটি ১২টা ২০ মিনিটে বিজয় সরণি স্টেশনে এসে আটকে পড়ে। ১২ টা ৩১ মিনিটের দিকে মেট্রোরেলটি পুনরায় যাত্রা শুরু করে।

এ মেট্রোরেলে আটকে পড়েছিলেন কর্মজীবী নারী সৃজিতা ভট্টাচার্য। তিনি  বলেন, আমি ফার্মগেট থেকে ১২টা ২০ মিনিটে লাস্ট ট্রেন ধরি। এই ট্রেন ২ মিনিটের মধ্যে বিজয় সরণি এসে প্রায় ১০ মিনিট আটকে ছিল। ১০ মিনিট পর আবার চলতে শুরু করে।

এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জিএম (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, মেট্রোরেলে কারিগরি ত্রুটির কারণে এটি হয়েছে। দ্রুতই ঠিক করা হবে। মেট্রোরেল এদেশে নতুন, এজন্য আমাদের সামনে এসব চ্যালেঞ্জ আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com